কে এই শাফিউর রহমান ফারাবি?

শাফিউর রহমান ফারাবী একজন বাংলাদেশী মুসলিম ব্লগার, যিনি সংশয়বাদীদের বিরুদ্ধে লেখালেখি করার কারণে দীর্ঘ ১১ বছর কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ ছিলেন। বাংলাদেশের তথাকথিত মুক্তমনা ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকান্ডে প্ররোচনা দেবার অভিযোগে ফারাবীর যাবৎজীবন সাজা হয়েছে। আবার অনলাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কুটুক্তি করার অপরাধে, তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারার ১টি মামলায় ফারাবীর ৭ বছর কারাদন্ড হয়েছে। শুধুমাত্র লেখালেখি করার অপরাধে, কারো মোট ৩৯ বছর সাজা হয়েছে এরকম দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে বিরল। বাংলাদেশের বিচার বিভাগের সবচেয়ে বড় কাঠামোগত জুলুম ব্লগার ফারাবীর উপরেই হয়েছে। ফারাবীর নিজের কোন স্বীকারোক্তি ছিল না এবং অন্য কারো স্বীকারোক্তিতে ফারাবীর নামও ছিল না এরপরও ফারাবীর ৩৯ বছর সাজা হয়েছে।

অতীতে কোন ফৌজদারি অপরাধ না করে সত্ত্বেও ফারাবী বছরের পর বছর জেল খেটেছে, কঠিন থেকে কঠিনতর সাজা হয়েছে। islamist দের মাঝে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় ফারাবীরই প্রথম কারাদন্ড হয়। সিলেটে ব্লগার অনন্ত বিজয় যখন হত্যার শিকার হয় তখন ফারাবী কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিল, এরপরও উদ্দেশ্যমূলকভাবে ফারাবিকে ব্লগার অনন্ত বিজয় হত্যা মামলায় চার্জশিট ভুক্ত করা হয়। অভিজিৎ রায় হত্যা মামলায় ৩৪২ ধারায় ফারাবীর লিখিত জবানবন্দিটা মুক্তমনা (মিথ্যামনা)দের অপপ্রচারের বিরুদ্ধে একটি স্মারক হিসাবে বিবেচিত হয়। কবি কাজী নজরুল ইসলামের পর বাংলাভাষায় সবচেয়ে শক্ত 342 (জবানবন্দি) টা ফারাবীই দিয়েছে।

ব্লগার ফারাবী তার Farabi blog এ এবং তার Facebook ID ও Page এ ইসলাম, নবীজীর জীবন চরিত (সীরাত) নিয়ে তথাকথিত মুক্তমনা ব্লগারদের অপপ্রচারের জবাব দিতেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রকৃত পরিচয় উল্লেখ করে লেখালেখি করার ধারা ফারাবীর মাধ্যমেই সুচিত হয়। সেই সময় খুব কম ব্যক্তিই আসল নাম ছবি ব্যবহার করে ব্লগিং করতো। নরকের কিট ব্লগার রাজীব (থাবা বাবা) হত্যার পরে ফারাবী ব্লগার রাজীব কে নিয়ে লেখালেখি করার কারণে গণজাগরণ মঞ্চের স্বরূপ সবার কাছে উম্মচিত হয়। ব্লগার ফারাবীর প্রচারণার ফলেই রকমারী ডট কমে অভিজিৎগং দের বই বিক্রি বন্ধ হয়। নাস্তিক এবং ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে লেখালেখি করার কারণে ফারাবীর বিরুদ্ধে এই পর্যন্ত ৫ টি মামলা হয়েছে। এর মাঝে ২ টি সন্ত্রাস দমান আইনে ও বাকি ৩ টি তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায়। সন্ত্রাস দমন আইনে দুটি মামলা হল একটি ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলা আরেকটি সিলেটের ব্লগার অনন্ত বিজয় হত্যা মামলা। তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় ৩ টি মামলা হলো একটি রাজিব /থাবা বাবা জানাজার ইমামকে হত্যার হুমকি সংক্রান্ত, আরেকটি হল মুক্তমনা ব্লগারদের বিরুদ্ধে লেখালেখি সংক্রান্ত আরেকটি হল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কুটুক্তি করা সম্পর্কে। এর মাঝে ব্লগার অনন্ত বিজয় হত্যা মামলা এবং মুক্তমনা ব্লগারদের বিরুদ্ধে লেখালেখি সংক্রান্ত তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারার মামলাটিতে ফারাবী খালাস পেয়েছে। আর অভিজিৎ রায় হত্যা মামলায় ফারাবীর যাবজ্জীবন সাজা হয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কুটক্তি করা সংক্রান্ত ছাত্রলীগের এক নেতার বাদী হওয়া মামলাটি তে ফারাবির ৭ বছর কারাদণ্ড হয়। আর ২০১৩ সালের রাজীবের জানাজার ইমামকে হত্যার হুমকি সংক্রান্ত তথ্য প্রযুক্ত আইনের ৫৭ ধারার মামলাটি এখনো ঢাকার মহানগর দায়রা জজ কোর্টে বিচারাধীন। একজন ব্লগার হিসেবে মুসলিম সমাজের প্রতি তার দায়িত্ববোধ, শাফিউর রহমান ফারাবী সঠিকভাবেই পালন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *